সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদক

Mar 19, 2026 - 13:23
 0
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ সভাপতি, এখন টিভির আহসান রাজীব সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের হোসেন আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের গোপন ভোটে তারা নির্বাচিত হন।

 এর আগে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সিনিয়র সদস্য বৈশাখী টিভির শামীম পারভেজের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন কালেরকণ্ঠের মোশারফ হোসেন, বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ, এখনটিভির আহসান রাজীব, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, এনটিভির এসএম জিন্নাহ, ঢাকা টাইমসের হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, দ্য এডিটরসের রিজাউল করিম, দৈনিক রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস শাহাদাত জাকির, বাংলাদেশ বুলেটিন এর মিলন কুমার বিশ^াস, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, বাংলানিউজের তানজির কচি প্রমুখ।

সাধারণ সভার প্রথম পর্বে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে কমিটি গঠনে প্রত্যক্ষভোটে অংশ নেন সদস্যরা।

এতে বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ ১৭ ভোট পেয়ে সভাপতি, এখন টিভির আহসান রাজীব ১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের হোসেন আলী ১২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

পরে নির্বাচিতরা কমিটিতে মানবজমিনের এসএম বিপ্লব হোসেনকে নির্বাহী সদস্য (অর্থ) ও এনটিভির এসএম জিন্নাহকে নির্বাহী সদস্য (দপ্তর) পদে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow