দেবহাটার বড়শান্তায় জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ

Mar 21, 2026 - 20:49
 0
দেবহাটার বড়শান্তায় জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বড়শান্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বড়শান্তা জামায়াতে ইসলামী।

ঈদের দিন শনিবার (২১ মার্চ) বিকেলে আসর নামাজ থেকে রাত এশা পর্যন্ত বড়শান্তা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়।

এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। মুসলিম, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে এই আয়োজন উপভোগ করেন। সম্প্রীতি ও সৌহার্দ্যের এমন উদ্যোগকে স্থানীয়রা ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছেন।

আয়োজকরা জানান, বড়শান্তা জামায়াতে ইসলামী এই প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করেছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর পারুলিয়া ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সেক্রেটারি আব্দুস সামাদ মোড়ল, ৭ নং কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মোক্তার হোসেন, কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow