কালিগঞ্জের রতনপুরে এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুরে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫মার্চ) বেলা ২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখা কদমতলা ফুটবল মাঠে এ সব অনুষ্ঠানের আয়োজন করে।
রতনপুর ইউনিয়ন জামায়াতের আমীর ক্বারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও আলোচনা পেশ করেন।
রতনপুর ইউনিয়ন জামায়াতের সক্রেটারি মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, মিডিয়া বিভাগের সভাপতি ড. মিজানুর রহমান, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন শাখার নেতা-কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?