শ্যামনগরের গাবুরায় স্লুইস গেটে পানি সরবরাহ নিয়ে বিরোধে জখম ২

Mar 5, 2026 - 21:15
 0
শ্যামনগরের গাবুরায় স্লুইস গেটে পানি সরবরাহ নিয়ে বিরোধে জখম ২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার ৯নং সোরা গ্রামে স্লুইস গেটে পানি সরবরাহ নিয়ে বিরোধ কে কেন্দ্র করে ২ জন মারাত্মক জখম হয়েছে। স্থানীয়রা জানান, ৫ মার্চ( বৃহস্পতিবার) বিকালে ৯ নং সোরায় আফসুর মোল্লা (আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি) এর নেতৃত্বে  নুর ইসলাম, আবিয়ার রহমান সহ ৮/১০ জন এর সহযোগিতায় এ হামলা করা হয় মর্মে অভিযোগ উঠেছে। 

হামলায় মারাত্মক রক্তাক্ত জখমের স্বিকার হন একই গ্রামের মোঃওয়াজেদ মোড়লের পুত্র আব্দুল হান্নান, মৃত ছবিরদীন মালীর পুত্র মোঃ আব্দুর রহিম মালী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তারা আশংকাজনক অবস্থায় রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow