শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Mar 5, 2026 - 20:38
 0
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

"টেকসই জীবিকায়নে নারী বান্ধব বাজার গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা, সভা ও সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে একশনএইড বাংলাদেশ-এর প্রগতি প্রকল্প। অনুষ্ঠানে নারী অধিকার, ন্যায়বিচার ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সকল নারী ও কন্যার ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়|

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। অংশগ্রহণকারীরা নারী অধিকার, সমতা, নারী ক্ষমতায়ন এবং নারী বান্ধব বাজারের জন্য স্লোগান প্রদান করেন।

র‌্যালি শেষে রমজাননগর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিতি হয়। একশনএইড বাংলাদেশ প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মো: আছের আলী সঞ্চালনায় ও চেয়ারম্যান শেখ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা  ব্যাস্ত থাকায় তিনি তার স্থলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন সভরে দায়িত্ব দেন , এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা, আমিনুর রহমান ইউপি সদস্য দিপালী রানী গায়েন, মো: আব্দুস সালাম, মনোরঞ্জন মিস্ত্রি, রুহুল আমিন, আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি শ্রাবনী রানী মন্ডল, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং  কৃষি কর্মকর্তা নাজমুস সাকিবসহ একশনএইড বাংলাদেশের কর্মকর্তারা|

প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে|

সভাপতির বক্তব্য রাখেন রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন। তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ ও নারী বান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। এতে নারীরা আরও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে এবং পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একশনএইড বাংলাদেশ এলআরপি কো- অডিনেটর মোঃ আব্দুল কায়ুম বলেন উপকূলীয় অঞ্চলে নারীর ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী বান্ধব সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে স্থানীয় নারী নেত্রী ও অংশগ্রহনকারীরাও তাদের মতামত ব্যক্ত করেন এবং নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান এবং নারী বান্ধব বাজারের জন্য জোর দাবী করেন। সভায় প্রগতি নারী সংগঠনের পক্ষে রমজাননগর ইউনিয়নের সোনাখালী বাজারে নারী বান্ধব বিপনন কর্নার স্থাপনের অনুমতি প্রদানে নিমিত্তে স্মারকলিপি প্রদান করেন এবং শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় নারীদের দাবি দাওয়া প্রেক্ষিতে জনস্বার্থে নারী বান্ধব বাজার স্থাপনের অনুমতি প্রদান করেন।

আলোচনা পরবর্তী জলবায়ু সহনশীল স্থায়িত্বশীল কৃষি চর্চায় পরিবারে ও সমাজে বিশেষ অবদান এবং সফল উদ্যোক্তা হিসাবে দুই জন অগ্রসর নারী শিরিনা পারভীন, রাবেয়া খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, প্রগতি প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে নারীর ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী বান্ধব সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow