শ্যামনগরের মাদানী কুরআনিক একাডেমিতে ইফতার মাহফিল
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীর জয়নগরস্থ মাদানী কুরআনিক একাডেমিতে প্রায় ১ হাজার রোজাদারদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ (শুক্রবার) মাদানী কুরআনিক একাডেমি প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পীরজাদা মাওলানা নেছার উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি মাদানী ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মুহাদ্দিস খলিলুর রহমান মাদানী, বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গোলাম বারী, উপাধাক্ষ্য মাওলানা আবু বকর ছিদ্দিক, সাবেক উপজেলা আমীর আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক আব্দুল হামিদ, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, প্রভাষক মাওলানা মিজানুর রহমান মাদানী, সুপার: হাফেজ আশরাফ হোসেন, কাশিমাড়ী ইউনিয়নের জামায়াতের সাবেক আমীর সুপার: মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবক কো- চেয়ারম্যান কামাল উদ্দীন, উপজেলা শিবির সভাপতি রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন হাদীসের আলোকে জীবন গঠন করতে রোজার গুরুত্ব ও তাৎপর্য আলোচনায় স্থান পায়। মাদানী কুরআনিক একাডেমিতে এ প্রতিষ্ঠানটিতে ইসলামি ইলম বা জ্ঞান অর্জনে ছাত্রছাত্রীদের বিশেষ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রধানশিক্ষক মাওলানা শফিকুল ইসলাম।
What's Your Reaction?