কালিগঞ্জে জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষাশিবির
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসায় এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
উপজেলার জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোঃ রুহুল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান হাবিবী প্রমুখ।
দিনব্যাপী শিক্ষাশিবিরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও অগ্রসর কর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?