সৈয়দপুরে আঞ্জুমানে নওজওয়ানানে ইসলামের কমিটি গঠন

Mar 8, 2026 - 01:09
 0
সৈয়দপুরে আঞ্জুমানে নওজওয়ানানে ইসলামের কমিটি গঠন

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আঞ্জুমানে নওজওয়ানানে ইসলাম এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের আল ফারুক একাডেমি স্কুলের হলরুমে আয়োজিত সংগঠনের এক সভায় ওই কমিটি গঠন করা হয়। 

সংগঠনটিকে সক্রিয় করতে দীর্ঘদিন পর জরুরী সভা আহবান করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব মো. ইমতিয়াজ। ব্যাংকার ফারুক আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক পর্যালোচনা শেষে শিল্পপতি আলহাজ্ব মো. ইমতিয়াজকে সভাপতি ও বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক তোফায়েল মোহাম্মদ আজমকে সাধারণ সম্পাদক করে আঞ্জুমানে নওজওয়ানানে ইসলামের১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি ব্যাংকার মো. করিমুল্লাহ, হোমিও চিকিৎসক ডা. জাবেদ আলম ও ব্যবসায়ী বদিউজ্জামাল টুনটুন, সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহান খান ও যুবনেতা খুরশিদ আনসারী, কোষাধ্যক্ষ শিক্ষাবিদ মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ব্যাংকার ফারুক আজম, সহ দপ্তর সম্পাদক ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী,  সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহজাহান আলী মনন এবং প্রচার সম্পাদক সাংবাদিক জাকির হোসেন। 


সুত্র জানায়, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নতুন সদস্য সংগ্রহসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। শেষে কমিটি ঘোষণার  বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সংগঠনের অতীত ঐতিহ্য ও সংশ্লিষ্টদের নিয়ে স্মৃতিচারণ করেন প্রবীণ সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow