বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীরর উদ্যোগে গণইফতার মাহফিল ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী পার্কে কুশলিয়া ও মথুরেশপুর ইউনিয়ন জামায়াত এসব অনুষ্ঠানের আয়োজন করে।
মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের আমীর মনজুর মুর্শিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস আত্মসংযমের মাস, রমজান মাস রহমত মাগফিরাত ও নাজাতের মাস। রমজান মাস ইসলামের চুড়ান্ত বিজয়ের মাস। এই রমজান মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল বিশ্ব মানবতাকে সঠিক পথের দিশা দেয়ার জন্য। সত্য ও মিথ্যার বিভেদ করার স্পষ্ট নির্দেশনা কোরআনের মধ্যেই বিদ্যমান। এই কোরআন শরীফকে ধারণ করা, গ্রহণ করা, কোরআনভিত্তিক জীবনযাপন করা, কোরআনের সমাজ ও রাষ্ট্র কায়েম করা তখনই সম্ভব হবে যখন পবিত্র কোরআনের নির্দেশ অনুসরণ করে রমজান মাসে রোজা রাখতে পারবেন।
তিনি আরও বলেন, মহান আল্লাহতাআলা রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। রোজা রেখে যদি আমরা কোরআনকে ধারণ করতে না পারি, পরিবার ও রাষ্ট্রকে কোরআনের বিধি বিধান অনুসারে প্রতিপালন না করতে পারি তাহলে সে রোজা আল্লাহর কাছে স্বার্থক হিসেবে গণ্য হবে না। পবিত্র রমজান মাসে মহানবী (সাঃ) এর নেতৃত্বে মুসলমানদের বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের কথা উল্লেখ করে তিনি সকলকে কোরআনের বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র কায়েমে ভূমিকা রাখার জন্য মুক্তাকী মুসলমানদের প্রতি আহ্বান জানান।
মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজগার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা টীম সদস্য সিরাজুল ইসলাম, কুশলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রশিদ ঢালী, সেক্রেটারি আব্দুল জলিল প্রমুখ।
ইফতার পূর্ববর্তী মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
গণইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।