পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক বাপ্পিকে গণসংবর্ধনা 

Mar 28, 2026 - 17:16
 0
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক বাপ্পিকে গণসংবর্ধনা 
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে আজ (২৮ মার্চ) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি গণসংবর্ধনা দিয়েছে । গণসংবর্ধনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন অংশগ্রহণ পূর্বক প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে নেন।
 শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক জেলা বিএনপির সদস্য সচিব নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী কে প্রথমে উপজেলা ও পৌর বিএনপি ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,তোহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল সহ ১০ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ,এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ তোহিদুজজামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, ছাত্র দলের সভাপতি দেবেন ঘোষ,কৃষক দলের সভাপতি মেছের আলী সানা সম্পাদক আবুল কাশেম, উপজেলা ও পৌর মহিলা দলের আহ্বায়ক লক্ষী রানী গোলদার এ্যাডভোকেট শারমিন আঁখি, শ্রমিক দল ফুল দিয়ে বরণ করে নেন। সামাজিক সংগঠন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব মুসা কলেজ, কপিলমুনি কলেজ, পূজা উদযাপন পরিষদ,আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়,ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতি, বস্ত্র ব্যাবসায়ী, পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি,পোনা ব্যাবসায়ী সমবায় সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি,সরল কালিবাড়ী মন্দির কমিটি বাজার মন্দির কমিটি, শিববাড়ি রাশমেলা কমিটি, টাউন মাধ্যমিক বিদ্যালয়,চলন্তিকা সংঘ প্রমুখ সংগঠন প্রধান অতিথি খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী কে ফুল দিয়ে বরণ করে নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow