অনুষ্ঠিত হলো কোচবিহার ছায়ানীড় নাটক ও মূকাভিনয় উৎসব
পার্থ নিয়োগী: কোচবিহার ছায়ানীড়ের উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় ২৫ মার্চ ২০২৬, স্থানীয় সুরুচি কলা কেন্দ্রে অনুষ্ঠিত হলো 'কোচবিহার ছায়ানীড় নাটক ও মূকাভিনয় উৎসব ২০২৫'। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোচবিহার জেলা শিশু সুরক্ষা আধিকারিক স্নেহাশীষ চৌধুরী, কোচবিহার সম্মিলিত নাট্য কর্মী মঞ্চের সম্পাদক বিদ্যুৎ পাল, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নির্মল কুমার দে এবং সুরুচি কলা কেন্দ্রের পক্ষে সংস্কৃতিপ্রেমী জয়া দেব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন কোচবিহার ছায়ানীড়ের সম্পাদক স্বাগত পাল । এরপর একে একে উপস্থিত অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রথমেই ছিল কোচবিহার ছায়ানীড় প্রযোজিত শিশু নাটক, 'আবার গল্প হলেও সত্যি', রচনা বিনয় হালদার ও নির্দেশনা স্বাগত পাল। এরপর আয়োজক সংস্থা মঞ্চস্থ করে তাদের আরও একটি নতুন নাটক ' ভাইরাস', রচনা সুভাষ কর্মকার, নির্দেশনা স্বাগত পাল। এরপর সঙ্গীত পরিবেশন করেন নিরঞ্জন মুখার্জী। কোচবিহার বর্ণনা মঞ্চস্থ করে কনক দত্ত রচিত নাটক 'ঋণ শোধ', নির্দেশনায় বিদ্যুৎ পাল ।এরপর পরিবেশিত হয় শ্রুতি নাটক 'কনসালটেন্ট ভিখিরি', রচনা নিরূপ মিত্র, নির্দেশনায় নির্মল কুমার দে,পরিবেশনায় সংশপ্তক, কোচবিহার ।
সবশেষে আয়োজক সংস্থা কোচবিহার ছায়ানীড়, স্বাগত পালের নির্দেশনায় মূকাভিনয় 'মাতাল' ও 'একতা' পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন।
এদিনের নাটক ও মূকাভিনয় উৎসবে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি উপস্থাপনা দর্শকদের মন জয় করে নেয়। সব মিলিয়ে 'কোচবিহার ছায়ানীড় নাটক ও মূকাভিনয় উৎসব ২০২৫ ' একটি সফল নাট্যোৎসব।
What's Your Reaction?