জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বছরের পথচলার স্মৃতি যেন এক অবিরাম আলোর স্রোত হয়ে ভেসে বেড়াচ্ছিল বিদ্যালয় প্রাঙ্গণে। যেখানে অতীত আর বর্তমান মিলেমিশে একাকার। পুরনো-নতুন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় শতবর্ষ পূর্তি উৎসব রূপ নেয় এক অনুপম আবেগের মহোৎসবে।
স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শতবর্ষ উদযাপন পরিষদ ইউকে শাখার সদস্য সচিব মোঃ আবুল হোসেন এর আর্থিক ব্যবস্হাপনায় শতবর্ষ অনুষ্ঠানটি বর্ণাঢ্য ভাবে আয়োজন করা হয়।
শনিবার বেলা দুইটায় জাতীয় সংগীতের সুরে উত্তোলন করা হয় জাতীয় পতাকা এবং শতবর্ষের পতাকা। বেলুন ও পায়রা উড়ানো উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে নীল আকাশে—ঘোষিত হয় শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা।
সাবেক ছাত্র দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র শতবর্ষ উদযাপন কমিটি ইউকে শাখার সদস্য সচিব মোঃ আবুল হোসেনের প্রাঞ্জল উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
তিনি বলেন শতবর্ষের এই উৎসব যেন তাঁর হৃদয়ে শৈশবের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।
তিনি বলেন এই বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়,এটি একটি জনপদের আলোকবর্তিকা। এখান থেকেই ভবিষ্যতে আরও আলোকিত মানুষ গড়ে উঠবে—এই বিশ্বাসই আমাদের এগিয়ে চলার প্রেরণা। সভায় সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
প্রসঙ্গতঃ পৌরশহরের বাড়ি জগন্নাথপুর এলাকার শিক্ষানুরাগী প্রয়াত ভারত চন্দ্র রায় কর্তৃক নিজস্ব ভূমিতে তিনির পিতা প্রয়াত স্বরুপ চন্দ্র রায় এর নামে ১৯২৬ খৃষ্টাব্দে প্রতিষ্ঠা করেন স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়। ২০২৬ খৃষ্টাব্দের ১৫ই এপ্রিল বিদ্যালয়টি শত বছরে পা রাখে।
What's Your Reaction?