শ্যামনগরে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস পালিত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ছামিউল আযম মনিরের সভাপতিত্বে শ্যামনগর রিপোটার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোটার্স ইউনিটি, সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। গণমাধ্যম কর্মীরা হুমকি, হামলা সহ হত্যার শিকার হন। অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হলেও এখনো সকল হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন হয়নি। বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের ওপর হামলা, মামলা ও নৃশংসা ঘটনা ঘটেছে। সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নিকট দাবি জানানো হয়।
What's Your Reaction?