কালিগঞ্জে যাকাত তহবিলের চেক বিতরণ করলেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ
বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে যাকাত তহবিলের চেক বিতরণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক মন্ত্রীপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ।
শুক্রবার (১ মে) বেলা তিনটায় নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর আয়োজনে জীবিকা উন্নয়ন কেন্দ্র কালিগঞ্জ সাতক্ষীরা প্রকল্পের আওতায় ৪৯০ টি পরিবারের মধ্যে ৪৯ লক্ষ টাকার
এ চেক বিতরণ করা হয়।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুুল ইসলাম খানের সভাপতিত্বে ও প্রকল্পের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক মন্ত্রীপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ।
তিনি বলেন, বাংলাদেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে সি জেড এম এর জীবিকা উন্নয়ন কার্যক্রম সবচেয়ে কার্যকর প্রয়োজনীয় একটি উদ্যোগ। কারণ এটি একটি সমন্বিত উন্নয়নমূলক প্রোগ্রাম। একটি পরিবার দরিদ্র হওয়ার পেছনেযতগুলো কারণ রয়েছে, সেসব বিষয়ে সমন্বিত সহযোগিতার মাধ্যমে উক্ত পরিবারকে হতদরিদ্র অবস্থা থেকে যাকাতদাতায় রূপান্তর করা সম্ভব।
আরও বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সাবেক সচিব) ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া।
তিনি বলেন , সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট গত ১৭ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ১৮ লক্ষ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।
এসময় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর এজিএম এনামুল হক, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমান, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ গোলাম মাহমুদ, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান থেকে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নের বারোটি গ্রামের মোট ৪৯০ দরিদ্র পরিবারের মাঝে এক কোটি ৪২ লক্ষ ৩৫ হাজার টাকার মধ্যে প্রথম ধাপে প্রতিটি পরিবারে ১০ হাজার টাকা করে মোট ৪৯ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
প্রতিটি হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলাই হলো সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে সাবেক মন্ত্রী পরিষদ সচিবের নিজস্ব দানকৃত জমিতে নির্মিত 'বেহেশতী গোরস্থান' এর উদ্বোধন করেন।
এ সময় ডক্টর শেখ আব্দুর রশিদকে চেয়ারম্যান ও শিক্ষক আহমেদ কবির কে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
What's Your Reaction?