দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

May 1, 2026 - 20:26
 0
দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: "শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে  বুধবার (১ মে) সকাল সাড়ে ৬টায়  পারুলিয়া জামায়াত অফিসের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি,কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের সভাপতি মাস্টার ডা. মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহবুবুল আলম।

 মাহবুবুল আলম বলেন, "শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। ইসলামের সুমহান আদর্শের আলোকে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। আমরা আগামীতে একটি ইনসাফ কায়েমের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।

 "অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা ইমদাদুল হক।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণের ট্রেড বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ভ্যান-রিকশা ও ইজিবাইক ট্রেড ইউনিয়নের সভাপতি মাসুম খান চৌধুরী, ইমারত শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল হক এবং দর্জি ট্রেড ইউনিয়নের সভাপতি ক্বারী রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা সম্পাদক হাফেজ আব্দুর রবের সঞ্চালনায় র্যালীটি পারুলিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow