সৈয়দপুরে কেমিক্যাল মিশ্রিত আম বিক্রির দায়ে আড়তদারের এক লাখ টাকা অর্থদণ্ড

Apr 30, 2026 - 22:46
 0
সৈয়দপুরে কেমিক্যাল মিশ্রিত আম বিক্রির দায়ে আড়তদারের এক লাখ টাকা অর্থদণ্ড

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম মজুদ ও বিক্রির দায়ে এক ফল আড়তদারের এক লাখ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন। 

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলা কার্যালয়ের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দীনের উপস্থিতিতে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড এলাকায় একটি ফল আড়তে অভিযান পরিচালনা করা হয়।  অভিযানকালে মিতু ফল ভান্ডার নামের একটি ফলের আড়তে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম মজুদ ও বিক্রি করতে দেখা যায়। এ সময় আম আমদানি বা বিক্রির  কোন রশিদ সংরক্ষণ না করার দায়ে ফল আড়ত মালিককে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় উল্লিখিত পরিমাণ অর্থদন্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয় ওই আড়ত মালিককে।

এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম আরেফিন বিন- আমীন ও থানার পুলিশ সদস্যরা সহযোগিতা দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow