সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণ

Apr 30, 2026 - 19:20
 0
সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণ

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মিনি স্টেডিয়ামে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। 


টুর্নামেন্টে বালক গ্রুপে কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয়েছে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। 

এদিকে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা গ্রুপে বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে অসুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানার্স-আপ হয়েছে অসুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
বালক গ্রুপের খেলায় রেফারী ছিলেন শহরের কিশোর ফুটবল একাডেমির পরিচালক মো. সিজান এবং বালিকা গ্রুপের খেলা পরিচালনা করেন কয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ্ আল আখেরুজ্জামান আপেল। সহকারী রেফারী ছিলেন শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফ রাশেদ এবং একই প্রতিষ্ঠানের দপ্তরী কাম প্রহরী মো. কুদ্দুস আলম।


ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।

সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুল হাসানের সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-ফারুক একাডেমির প্রধানশিক্ষক মো. শফিকুল ইসলাম। 


অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ও মরিয়ম নেসা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষক আহসান উদ্দিন বাদলসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।                          
  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow