সৈয়দপুরে বার্ষিক উন্নয়ন তহবিল থেকে আরও ৪০টি সেলাইমেশিন বিতরণ

Apr 30, 2026 - 18:44
 0
সৈয়দপুরে বার্ষিক উন্নয়ন তহবিল থেকে আরও ৪০টি সেলাইমেশিন বিতরণ

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে ১২০ টি সেলাইমেশিন প্রদানের অংশ হিসেবে আরও ৪০ টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে ওইসব উপকরণ বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু উপকারভোগীদের নারীদের মাঝে সেলাইমেশিনগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা হোসেনসহ অন্যান্যরা। এনিয়ে ৫০ জনের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হলো। 

এরআগে গত ২৭ এপ্রিল নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ১০ জন অসহায় ও দুস্থ নারীর হাতে সেলাইমেশিন তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাঝে মিনি গোলবার, নেট, ফুটবল, এবং পাল সম্প্রদায়ের মৃৎশিল্পের জন্য মাটি নরম ও কাদা করতে দুইটি উন্নতমানের মেশিন বিতরণ করা হয়। 

উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ হওয়া ১২৬টি সেলাইমেশিনের মধ্যে প্রথম দিনে ১০ টি এবং গতকাল ৪০ টি সেলাইমেশিন দেওয়া হয়।

বাকি ৭০ টি সেলাইমেশিন আগামি সপ্তাহে অসহায় ও দুস্থ নারীদের মাঝে বিতরণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow