আশাশুনি আঞ্চলিক প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

Mar 15, 2026 - 21:19
Mar 15, 2026 - 21:22
 0
আশাশুনি আঞ্চলিক প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল
আশাশুনি আঞ্চলিক প্রেসক্লাবে ইফতার মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ।

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): দেশ ও জাতির মঙ্গল কামনায় আশাশুনি আঞ্চলিক প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৫.৩০ টায় উপজেলা এতিম ছেলে-মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্চলিক প্রেসক্লাবের আহ্বায়ক জি.এম আল ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।


সদস্য সচিব সমীর রায় ও সিনিয়র সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, থানা অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, এতিম ছেলে-মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ডি,ডি মোঃ রফিকুল ইমলাম, ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক স,ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. গোলাম গণি দুদু, থানার সেকেন্ড অফিসার আব্দুর রশিদ, বিএনপি নেতা জাকির হোসেন বাবু, স,ম বজলুর রহমান, রবিউল ইসলাম ছোট, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবুল, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার বাবর আলী, সাবেক চেয়ারম্যান স,স সেলিম রেজা সেলিম, যুবদল নেতা হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, স,ম আক্তারুজ্জামান, বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্স, সেক্রেটারী মফিজুল ইসলাম লিংকন, উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ ফেরদাউস হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, যুবনেতা শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবর্গ।

সাংবাদিক এম,এম সাহেব আলী, মোস্তাফিজুর রহমান ও ইয়াছির আরাফাত পিন্টু, মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবেদ আব্দুল্লাহ। বক্তারা বলেন-রমজান মাস ধৈর্য্যের মাস, সংযমের মাস, কুরআন নাজিলের মাস। আমরা একমাস রোজা রেখে যদি সংযম করতে পারি,  মিথ্যা ত্যাগ করতে পারি, পাপ পরিহার করতে পারি, তাহলে সিয়াম সার্থক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow