বিএম আলাউদ্দীন, আশাশুনি (ষাতক্ষীরা) : আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাবের সেক্রেটারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সংবর্ধিত অতিথি বিদায়ী নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বড়দল ইউপির চেয়ারম্যান আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, আশাশুনি মডেল মসজিদের ইমাম হাফেজ মাও: ফেরদৌস হোসেন প্রমুখ। বিদায়ী ইউএনও বগুড়া জেলার শেরপুর উপজেলায় ইউএনও হিসাবে যোগদান করবেন।