দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি

Apr 29, 2026 - 21:49
 0
দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি

দেবহাটা প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর পরীক্ষামূলক ভাবে দেবহাটার পারুলিয়ায় মটরসাইকের জ্বালানি (পেট্রোল) বিক্রি শুরু হয়েছে| বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পারুলিয়া ইউনিয়নের মেসার্স এমএ জলিল এন্টারপ্রাইজে পরীক্ষামূলক এ কর্মসূচি চালু হয়| জানা যায়, ইরানের যুদ্ধ ইস্যুতে দেশে সাময়িক জ্বালানি সংকট দেখা দিলে দেবহাটার সবগুলো তেলের এজেন্টদের সরবাহ বন্ধ হয়ে যায়| দীর্ঘ সময় পার হলেও দেবহাটায় পেট্রোল পাম্প না থাকায় এ উপজেলার সর্বস্তরের মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়| পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে ˆবধ লাইসেন্সধারীদের তালিকা প্রস্তুত ও প্রতিটি তেলের এজেন্টে একজন করে ট্যাগ অফিসার প্রদান করে প্রশাসন| এরপর ডিপো থেকে স্বল্প পরিমান ডিজেল সরবাহ করা হয় দেবহাটায়| কিন্তু প্রায় এক মাসের মত সময় পেট্রোল, অকটেন সরবাহ বন্ধ থাকায় বিপাকে পড়ে মটরসাইকের চালকরা| বহু চেষ্টার পর পেট্রোল, অকটেন সরবাহ না পাওয়ায় বিভিন্ন তেল পাম্পে গিয়ে হয়রানির ¯^ীকার হয় এ উপজেলার মানুষেরা| এসব দেখে প্রশাসনের উদ্যোগে ¯^ল্প পরিসরে ও পরীক্ষামূলক পেট্রোল বিক্রি শুরু হয়েছে দেবহাটায়| এতে ক্রেতাদের মাঝে ¯^স্থি ফিরলেও তেল নিতে এসে হতাশায় ফিরেছেন অনেকেই| কারণ চাহিদার তুলনায় সরবাহ কম থাকায় হতাশা কাটছে না| তাই দ্রুত সময়ের মধ্যে দেবহাটার ˆবধ তেলের এজেন্টদের জ্বালানি সরবাহ করা গেলে এ উপজেলার মানুষের সংকট কাটবে বলে মনে করেন ক্রেতারা| এদিকে পারুলিয়া ইউনিয়নে পরীক্ষামূলক ভাবে পেট্রোল বিক্রি নিয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউল রহমান সিদ্দিকী বলেন, দেবহাটায় প্রেট্রোল পাম্প না থাকায় এখানের মানুষ খুবই দূর্ভোগে ছিল| সেই কথা বিবেচনা করে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে পারুলিয়া ইউনিয়নের মেসার্স এমএ জলিল এন্টারপ্রাইজকে ৪শত লিটার পেট্রোল প্রদান করা হয়| আমাদের উপস্থিত ক্রেতাদের নাম ও মোবাইল নাম্বার তালিকা করে প্রত্যেকের মাঝে ২ লিটার হারে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছি| মানুষ স্বস্তিতে তেল কিনতে পেরেছে। তবে চাহিদার তুলনায় সরবাহ কম থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, আমরা যাতে বেশি পরিমান জ্বালানি পেতে পারি সে ব্যপারে চেষ্টা অব্যহত রয়েছে| আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো এজেন্টদের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হবে|

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow