সৈয়দপুরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দোকান ভস্মীভূত
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরিত আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টায় শহরের উপকন্ঠে কয়া মিস্ত্রিপাড়ায় বাইপাস সড়কের বসুনিয়াপাড়া মোড়ে ওই আগুনের ঘটনাটি ঘটেছে এতে প্রায় সাত লাখ টাকার ঝুট কাপড়সহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছে।
জানা গেছে, ঘটনার রাতে শহরের দিনাজপুর - রংপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া মোড়ে অটোরিক্সা মেকার মো. আলমের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দুলাল মেকার, মজিদের মুরগীর দোকান, বাবলুর হোটেল ও শরিফুল ইসলামের ঝুট কাপড়ের দোকানসহ ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই উল্লিখিত দোকানগুলোতে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনের তীব্রতার কারণে দোকানগুলোতে থাকা কোন মালামালই বাঁচানো সম্ভব হয়নি।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু হাসেম জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন যায়নি।
What's Your Reaction?