ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

Jul 7, 2026 - 10:33
 0
ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার দীর্ঘদিনের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নাটকীয় ও রোমাঞ্চকর লড়াই শেষে পর্তুগালকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। আর এই হারের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার দীর্ঘদিনের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।

ম্যাচের অন্তিম মুহূর্তে স্প্যানিশ তারকা মিকেল মেরিনোর করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত দুদলের মধ্যে ব্যবধান গড়ে দেয়।

পুরো ম্যাচজুড়ে উভয় দলই গোল করার একাধিক সুযোগ তৈরি করেছিল। তবে বল দখল এবং আক্রমণের ধারায় পর্তুগালের চেয়ে স্পেনের দাপটই ছিল বেশি দৃশ্যমান। ম্যাচের বিভিন্ন সময়ে গোল করার খুব কাছাকাছি গিয়েও স্প্যানিশ ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় হতাশ হতে হয়েছে দে লা ফুয়েন্তের শিষ্যদের।

অন্যদিকে, পুরো ম্যাচে আক্রমণে কিছুটা পিছিয়ে থাকলেও পর্তুগালের রক্ষণভাগ স্পেনের আক্রমণগুলোকে দারুণভাবে নস্যাৎ করে দিচ্ছিল। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত পর্তুগিজ ডিফেন্ডাররা নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছিলেন।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে অঘটন। শেষ রক্ষা করতে পারেনি পর্তুগালের রক্ষণভাগ। ম্যাচের যোগ করা সময়ে বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর নিখুঁত লক্ষ্যভেদে ভেঙে যায় পর্তুগালের প্রতিরোধ।

এই এক গোলের নাটকীয় জয়ে স্পেন কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে এবং টুর্নামেন্ট থেকে পর্তুগালের অশ্রুসিক্ত বিদায়ঘণ্টা বেজে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow