শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবাগত ওসি'র মতবিনিময়

Jul 11, 2026 - 19:33
Jul 11, 2026 - 20:15
 0
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবাগত ওসি'র মতবিনিময়

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সাফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। 

রাষ্ট্র ও সমাজ গঠনে এবং একটি অন্ধকার সমাজকে আলোকিত করতে সাংবাদিকদের কলমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।  শনিবার (১১ জুলাই) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 তিনি আরো বলেন, মাদক জিরো টলারেন্স করতে হবে। পুলিশ ও সাংবাদিকদের সুসম্পর্ক সমাজকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। এছাড়া শ্যামনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা করা হবে।

 শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনিরের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সাংবাদিক শেখ আফজালুর রহমান, রনজিৎ বর্মন, এম কামরুজ্জামান, হাজী মুরাদ, এ এইচ এম টুমু, হোসাইন বিন আফতাব, মাহমুদুল ফিরোজ বাবুল , গাজী মিশুক প্রমুখ।

উল্লেখ্য, শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ ২ জুলাই যোগদান করেন।  তিনি ইতিপূর্বে সাতক্ষীরায় ডিবি পুলিশে কর্মরত ছিলেন।  তার বাড়ী ব্রাক্ষ্মণবাড়ীয়া জেলায়। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow