দেবহাটায় সখিপুরসহ ৫ ইউনিয়ন শিশুশ্রমমুক্ত ঘোষণা

Aug 25, 2026 - 17:44
 0
দেবহাটায় সখিপুরসহ ৫ ইউনিয়ন শিশুশ্রমমুক্ত ঘোষণা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : “আর নয় শিশুশ্রম, শিশুর জীবন হোক স্বপ্নময়” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সখিপুর সহ ৫ ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে সিডিও কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোকলেছুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট শরিফুজ্জামান। 

এসময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিশু প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করলেই একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

উল্লেখ যে, এর আগে উপজেলার দেবহাটায় ৪ ইউনিয়ন শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow