শ্যামনগরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল (সোমবার) বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির শ্যামনগর উপজেলা কমিটির আয়োজনে গোপালপুরস্থ সুন্দরবন পিকনিক কর্নারে বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ শহিদুল ইসলামের সভাপতিত্বে, সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম ও জেলা সদস্য আলহাজ্ব আবু কওছারের যৌথভাবে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম (ভার্চুয়ালে), প্রধান আলোচক বিসিডিএস সাতক্ষীরা জেলা সভাপতি ও সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটির আলহাজ্ব দীন আলী, জেলা ঔষধ পরিদর্শক এমডি বাসারফ হোসেন, শ্যামনগর উপজেলা প, প, কর্মকর্তা ডা: জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মায়নুদ্দীন মাহমুদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ডা: আকবর হোসেন,ফারিয়া সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সেনা গোলাম সরোয়ার, প্রভাষক হাফিজুর রহমান হাফিজ, পল্লী চিকিৎসক লোকমান হোসেন, কালিগঞ্জ উপজেলা ড্রাগ এসোসিয়েশনের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সকলকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও বিশেষ আলোচনা সভা শেষে প্রীতি মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।
What's Your Reaction?