ঢাকায় অগ্নিদগ্ধে আহত শ্রমিকদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রী প্রদত্ত চেক বিতরণ
মিজানুর রহমান মিলন, নীলফামারী জেলা প্রতিনিধি : ঢাকার বংশালের আলু বাজার এলাকায় একটি সেলুন দোকানে এসি বিস্ফোরণে ঘটনায় আহত সৈয়দপুরের অগ্নিদগ্ধ চার শ্রমিককে অর্থ সহায়তার চেক দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে শহরের শহীদ ডা.জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে সহায়তার ওইসব চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, বিএনপি নেতা সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন। বিএনপি নেতা মতিউর রহমান, মাহাবুব আলম মুহু চৌধুরী, নুর ইসলাম কইতর, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন মেনন, জেলা তাঁতী দলের সভাপতি আনিস আনছারি, সাধারণ সম্পাদক জুয়েল বাবু প্রমুখ।
পরে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে বর্তমানে কিছুটা সুস্থ অগ্নিদগ্ধে আহত সৈয়দপুরের চার শ্রমিকের প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক তুলে দেন বিএনপি নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি গণমানুষের দল। অন্য কারও মতো গলাবাজি নয়, জনগনের বিপদে আপদে পাশে থাকাই হলো বিএনপির রাজনীতি। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অগ্নিদগ্ধ আহতদের পাশে দাড়াতে নির্দেশ দেওয়া হয় সেমসয়। এরই প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেনের পক্ষে আহতদের জন্য উল্লিখিত পরিমাণ অর্থের চেক প্রদান করা হয়।
উল্লেখ্য গত ১৪ জুলাই গভীর রাতে ঢাকার বংশালে আরমান সেলুনে এসির বিস্ফোরণ ঘটে এতে চার শ্রমিকসহ ১০ জন মারাত্মক হন।
এ ঘটনায় সৈয়দপুরের সামশাদ, আরমান পাপ্পুসহ চারজন আহত হন। তাদেরকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির করা হয়। সে সময় হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোজখবর নেন সৈয়দপুরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে অবহিত করলে তিনি তাদের জন্য আর্থিক সহায়তার চেক প্রদানের ব্যবস্থা করেন।
What's Your Reaction?