সৈয়দপুরে এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক শোক সভা 

Sep 26, 2026 - 20:05
Sep 26, 2026 - 20:07
 0
সৈয়দপুরে এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক শোক সভা 

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে প্রয়াত এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সন্ধ্যা ৭ টায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই সভার আয়োজন করে। 

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আলহাজ্ব মো. শাহজাহান আলী।

শোক সভা পালনে গঠিত নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক লায়ন আমিনুল হক সভায় সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক হাসনাইন ইমাম সোহেল, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম মোস্তফা সজীব, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান, এ্যাড. আখতারুজ্জমান মন্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা শাখার ম. আ. শামীম ও সম্পাদক দেলোয়ার হোসেন জাবিস্কো, মাহবুব হোসেন, এ্যাড. রবিউল ইসলাম প্রামানিক, এ্যাড. আলমগীর হোসেন, প্রয়াত তুষার কান্তি রায়ের কনিষ্ঠ পুত্র এ্যাড. হিল্লোল রায় ও পুত্রবধূ এ্যাড. জয়শ্রী দেব, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, নীলফামারী জেলা শাখার সম্পাদক স্মরণী কান্ত রায়, ফুলবাড়ী উপজেলার অন্যতম নেতা সনজিৎ প্রসাদ জিতু, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সমাজসেবক আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ জাসদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিক জনি, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি শাহ্ হামিদুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, শহীদ ডা. জিকরুল হক পাঠাগারের আহবায়ক মুজিবুল হক, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সৈয়দপুর হিন্দু ক্যলাণ সমিতির সভাপতি সুমিত কুমার আগরওয়ালা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ উদীচী  উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস ও সাবেক ছাত্রনেতা প্রতাপ সরকার বিজয় প্রমুখ।

এর আগে প্রয়াত এ্যাড. তুষার কান্তি রায়কে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায়  বক্তারা বলেন, এ্যাড. তুষার কান্তি রায়ের দীর্ঘ কর্মময় জীবনীর ওপর আলেচনা করতে গিয়ে বলেন, তিনি ছিলেন মানবিক গুণাবলী সম্পন্ন একজন অসাধারণ মানুষ । আজীবন প্রগতিশীল বাম রাজনীতির সঙ্গে জড়িত থাকা প্রিয় এই ব্যক্তি  ছিলেন দল, মত নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের আস্থার আশ্রয় ও ভরসাস্থল। তাঁর মৃত্যুতে সমাজে যে  শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে কখনো পূরণ হওয়ার নয়।  

সভায় প্রয়াত এ্যাড. তুষার কান্তি রায়ের সহধর্মিনী তুষারিকা সরকার, বড় ছেলে কল্লোল রায় সুধীজন, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের  নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।   
উল্লেখ্য, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রগতিশীল রাজনীিতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  ও সর্বজন শ্রদ্ধেয় এ্যাডভোকেট তুষার কান্তি রায় গত ২৬ জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান পরলোকগমন করেন।
                                                     

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow