কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল

Mar 20, 2026 - 13:24
 0
কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল
কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. আব্দুর রউফ।

বিশেষ প্রতিনিধি : "আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ" প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ রমজান (১৯ মার্চ) বৃহস্পতিবার বিকেলে ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগরে অবস্থিত রংধনু কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কালিগঞ্জ উপজেলার শুরা ও কর্ম পরিষদের সদস্য সহকারী অধ্যাপক ডঃ মিজানুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী ও আলোর পথিক ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সাত্তার, ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহমেদ শাহ মাসুদ, আলোর পথিক ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফুল ইসলাম বুলু, আলোর পথিক ফাউন্ডেশন এর যুব বিভাগের সভাপতি নুর আলম প্রমুখ। 

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সূধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধলবাড়িয়া ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আব্দুর রহমান ওসমানী ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow