দেবহাটায় ১২৭টি ঈদের জামাতের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

Mar 20, 2026 - 15:46
 0
দেবহাটায় ১২৭টি ঈদের জামাতের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
প্রতিকী ছবি

দেবহাটা প্রতিনিধি : ঈদুল ফিতরের নামাজের জামাত সুষ্ঠ ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেবহাটা উপজেলা প্রশাসন ও দেবহাটা থানা পুলিশ। একমাস সিয়াম সাধনার পর মুসলমানের প্রধান উৎসব ঈদুল ফিতর শনিবার দেশব্যাপী অনুষ্ঠিত হবে। আর এই ঈদকে কেন্দ্র করে মানুষ দেশ বিদেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে যায় আপন মানুষের কাছে। পবিত্র ঈদের দুই রাকাত নামাজ পড়ে প্রিয়জনদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতে। তাছাড়া সবাই সাধ্যমত নতুন পোশাক কিনে ঈদ উৎসব পালন করে থাকেন। এবছর ৩০টি রমজান সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে পালন করা হবে কাঙ্খিত সেই ঈদ।

প্রশাসনের সূত্রমতে,  এবছর ঈদুল ফিতর উপলক্ষ্যে দেবহাটার ১২৭টি কেন্দ্রে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে, দেবহাটায় বিশেষ ঈদের জামাত না হলেও উপজেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় উপজেলা মডেল মসজিদ ঈদগাহ ময়দান, ঈদগাহ বাজার ঈদগাহ ময়দান, পারুলিয়া সেড মসজিদ ঈদগাহ ময়দান, পারুলিয়া সরদার বাড়ি ও শেখবাড়ি মসজিদ ঈদগাহ ময়দান, ভাটা পবিত্র ঈদগাহ ময়দান, কুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সহ কয়েকটি স্থানে।

উপজেলার কুলিয়া ইউনিয়নে কোথায় কখন ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আসুন জেনে নেওয়া যাক, পুষ্পকাটি জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা, ভাটা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৪৫মিনিট, বহেরা নতুন ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিট, বহেরা মোড়ল পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা, বহেরা পুরাতন বাজার ঈদগাহ ময়দানে সকাল ৮টা, কুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ঢালিরঘের ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৪৫মিনিট, শশাডাঙ্গা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৪৫মিনিট এবং কুলিয়া এলাহী বক্স মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া কেন্দ্রীয় সেড ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরু হবে সকাল ৭টা ৪৫মিনিট, সেকেন্দ্রা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, পারুলিয়া গাজীপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা, উত্তর কোমরপুর বায়তুন নুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা, উত্তর পারুলিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মাঝ পারুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, উত্তর কোমরপুর আব্দুল আজিজ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, কোমরপুর মাঝের পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা, উত্তর পারুলিয়া মৃধা পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা ও সেকেন্দ্রা বায়তুল আকসা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

সখিপুর ইউনিয়নের সখিপুর বাজার ঈদগাহ ময়দানে ঈদের জামাত হবে সকাল ৮টা, সখিপুর হাসপাতাল জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৮টা ১৫মিনিট, মাঝ সখিপুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ধোপাডাঙ্গা দীঘিরপাড় জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সখিপুর সাহেব বাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সখিপুর বায়তুল মামুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সখিপুর গাজী বাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, তিলকুড়া শেখপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সখিপুর দারুস সালাম জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সখিপুর আলিম মাদ্রাসা জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ধোপাডাঙ্গা জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিট, মোহাম্মাদআলীপুর জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত শুরু হবে এছাড়া সখিপুর ঘুঘুডাঙ্গা জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৭টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।

৪নং নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরদার বাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টা, কামটা পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সাংবাড়িয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা, কুলপুকুর ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিট, রামনাথপুর বায়তুন নুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিট, জগন্নাথপুর বায়তুল ফালাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিট, হাদিপুর হাটখোলা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিট, হাদিপুর ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিট, নাংলা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ও খানজিয়া বিশ্বাস বাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

৫নং দেবহাটা সদর ইউনিয়নে উপজেলা মডেল মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টা, ভাতশালা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ভাতশালা মাঝের পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ঘলঘলিয়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ঘলঘলিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা, রত্নেশ্বরপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা, চর রহিমপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা, কুড়ালডাঙ্গা ঈদগাহ ময়দানে সকাল ৮টা এবং গোপাখালি ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।

দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম বলেন, ঈদ আমাদের মাঝে শান্তির বার্তা নিয়ে আসে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর দিনটি মুসলিম জাতীর জন্য উপহার হিসাবে আসে। এই দিনটিতে কোন ধরণের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরী না হয় সেবিষয়ে আমরা সজাগ আছি। সকল ভেদাভেদ ভুলে ঈদ সকলের জীবনে কল্যাণ বয়ে আনুক সেই কামনা করি।
 
দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, দেবহাটায় ঈদকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি। তিনি আরো বলেন, ঈদগাহগুলোতে যাতে কেউ রাজনৈতিক বা উস্কানিমূলক বক্তব্য না দেন এবং সামজিক সম্প্রতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি সকলের সহযোগীতায় এবারের ঈদুল ফিতর আনন্দঘন পরিবেশে শেষ হবে। 

ঈদের নিরাপত্তা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, ইতিমধ্যে উপজেলার সকল ঈদগাহ ময়দানের ঈদের জামাতের সময়সূচী গ্রহন করা হয়েছে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সচেতন ভূমিকার কারণে এ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আমি মনে করি মুসলমানদের বড় ধর্মীয় উৎসব এই ঈদুল ফিতর অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow