দেবহাটায় ব্যতিক্রমধর্মী জন্মদিন উদ্‌যাপন

Mar 31, 2026 - 20:05
 0
দেবহাটায় ব্যতিক্রমধর্মী জন্মদিন উদ্‌যাপন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে যেসব শিশুদের জন্মদিন পালন করা হয় না, এমন প্রায় প্রায় ৬ হাজার শিশুর জন্মদিন উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সাতক্ষীরার দেবহাটায়। যার মধ্যে প্রথম দিনে উৎযাপিত হয়েছে ২৫০ জনের জন্মদিন উৎসব।

মঙ্গলবার (৩১ মার্চ) দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে অর্থায়ন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়ন করছে সুশীলন।

সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

এ সময় বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার মিল্টন সিংহসহ অন্যরা।

অনুষ্ঠানে নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে খাতা, কলম, মাটির ব্যাংক ও ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, প্রথম দিনে ২৫০ জন শিশুর জন্মদিন পালন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ছয় হাজার শিশুর জন্মদিন উদ্‌যাপন ও উপহার প্রদান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow