কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমূখর পরিবেশে 'প্রত্যয় গ্রুপের' ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
৩১ মার্চ (মঙ্গলবার) বেলা সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রত্যয়ের গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাইনুল ইসলাম খান।
প্রধান আলোচক ছিলেন প্রত্যয় গ্রুপের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ডঃ আব্দুর রহিম সরদার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ্, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ডঃ মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রউফ, দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম, প্রত্যয় গ্রুপের লিগ্যাল এডভাইজার এড. হাফিজুর রহমান, এড. আবু তালেব, প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, শেখ আবু তাহের ও হাফেজ খাইরুল বাশার প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রত্যয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম ও ডিএমডি শেখ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রত্যয় গ্রুপের কর্মকর্তা, কর্মচারি ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?