দেবহাটাকে শিশুশ্রম মুক্ত করতে অবহিতকরণ সভা
দেবহাটা প্রতিনিধি: শিশুদের অংশগ্রহণে শক্তিশালী শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে নিরাপদ সমাজ গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রেগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে এ সভার অনুষ্ঠিত হয়। এতে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য রেহেনা পারভীন, শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।
সুশীলনের সিডিও নিলাদ্রী বিশ্বাসের পরিচালনায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন। এসময় ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, চাইল্ড ফোরাম, যুব, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। সভায় শিশুশ্রমের কুফল তুলে ধরে বক্তারা বলেন, শিশুশ্রমের কুফল অত্যন্ত ভয়াবহ, যা শিশুদের শারীরিক, মানসিক ও মেধাবিকাশ ব্যাহত করে এবং তাদের শিক্ষার অধিকার কেড়ে নেয়। তাই কমিউনিটি ভিত্তিক নজরদারি জোরদার করা এবং "শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়" স্লোগান ছড়িয়ে দেওয়া এবং শিশুশ্রম নিরসনে সরকার, বেসরকারি সংস্থা এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানানো হয়।
What's Your Reaction?