দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

Apr 8, 2026 - 21:45
 0
দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দশম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮এপ্রিল) উপজেলা মুক্ত মঞ্চে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনয়েম হোসেন, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, দেবহাটা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow