দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমš^য়, আইন-শৃঙ্খলা সভায় মাদক প্রতিরোধ, চিংড়ি ও রপ্তানিকৃত চিংড়িতে অপদ্রব্য মেশানো বন্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে|
বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুম এ সভা অনুষ্ঠিত হয়| দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, উপজেলা আনসার ভিডিপির ˆবশাখী রানী, বিজিবি প্রতিনিধি, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা প্রমুখ| উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজেসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, কুলিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস মন্ডল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ| সভায় আলোচনা সিদ্ধান্ত হয় যে, ভারত থেকে আসা জব্দ হওয়া রেনুপোনা ইছামতি নদীতে না অবমুক্ত করে তা দেশের অভ্যন্তরের নদী, খাল ও সরকারি পুকুরে অবমুক্ত করা হবে| মাদক প্রতিরোধে পুলিশ, বিজিবিকে কঠোর হওয়ার পাশাপাশি মাদক চোরাচালান রুটগুলোতে বাড়তি নজরদারির আহবান জানানো হয়| সেই সাথে মাদক ব্যবসার সাথে জড়িতদের তালিকা বিভিন্ন মোড়, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ করার দাবি জানানো হয়| মাদকের সাথে কোন আপোষ নেই বলে জানিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া উপজেলার বনবিবির বটতলায় বখাটেদের দৌরাত্ব কমাতে বিশেষ টহল ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়| রপ্তানি শিল্প চিংড়ি ও আমে অপদ্রব্য মেশানোর অপরাধে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে সিদ্ধান্ত হয়| সেই সাথে দেবহাটা উপজেলার সকল জ্বালানি বিক্রেতাদের মাধ্যমে তেল প্রদানের দাবি জানানো হয়|
What's Your Reaction?