দেবহাটায় ইউনিয়ন ভিত্তিক শিশুশ্রম তথ্য সংগ্রহ ও ডাটা শেয়ারিং সভা
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় ইউনিয়ন ভিত্তিক শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, সুশীলনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুশীলনের সিডিও নিলাদ্রী বিশ্বাসের পরিচালনায় এতে বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য জাকির হোসেন, মাহমুদ গাজী, শওকত হোসেন, নুরুজ্জামান সরদার, আজগর আলী, ফরিদা পারভীন, খাদিজা পারভীন, প্রভাষক রবিউল ইসলাম, ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় ইয়ুথ ফোরাম, অভিভাবক, সুধিজন, ধর্মীয় নেতা, শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বিগত দিনে ইউনিয়নের শিশুশ্রমে নিযুক্ত শিশুর তথ্য সংগ্রহ, শিশুশ্রমে নিযুক্তের কারণ ও উত্তরনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়া যেসব শিশু বিভিন্ন পর্যায়ের শ্রমে যুক্ত হয়েছেন এবং যারা লেখাপড়া থেকে ঝরে পড়েছে তাদেরকে মুলধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা উপস্থাপন করা হয় সভায়।
What's Your Reaction?