সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ

Apr 23, 2026 - 20:27
Apr 23, 2026 - 20:29
 0
সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে দুস্থ ও নিম্ন আয়ের প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুস্থ মা,সুস্থ শিশু পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সেবামূলক বেসরকারি সংস্থা ওব্যাট হেল্পার্স বাংলাদেশ ওই খাদ্য সামগ্রী বিতরণ করে।
শহরের বাঁশবাড়ী হানিফ মোড়ে সংস্থার কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। এতে বিশেষ অতিথি ছিলেন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা ডা. মো. জাবেদ ইউসুফ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সজিব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের অপারেশন ম্যানেজার মো. মাহফুজ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। গর্ভকালীন সময় থেকে সঠিক পুষ্টি ও চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে মাতৃ ও শিশু মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব। ওব্যাট  হেল্পার্স  যেভাবে সুবিধাবঞ্চিত মায়েদের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে ৯৯ জন নবজাতকের মায়ের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথি। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেককে মসুর ডাল এক কেজি, দুধ ৫০০ মিলিলিটার এবং ডিম এক খাঁচা (৩০টি)
ওব্যাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার কাউসার পারভীন, একাউন্ট্যান্ট রহিমা আক্তার, ওব্যাট হাইস্কুল ইনচার্জ মো. মনজুর আলম এবং মেটারনিটি ইনচার্জ মোছাম্মৎ শবনম পারভীন প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথি ওব্যাট আইটি সেন্টার পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানটির মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে আইটি সেন্টারের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow