সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার

Apr 23, 2026 - 20:25
 0
সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারী সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) পরিদর্শন করেছেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সৈয়দপুর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ক্যাম্পাসে আগমন করেন তিনি। এ সময় জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডারকে  বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার  ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান। 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব. ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল (অব.) সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর (অব.) নাসিম হোসেন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। 

পরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জিওসি’র  অবগতির জন্য বাউস্টের সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। 

এ সময় জিওসি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে আবাসিক হলে নারী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও সুরক্ষা ব্যবস্থা, রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে বাউস্টের কার্যক্রমে প্রশংসা করেন তিনি। এই পরিদর্শনের মাধ্যমে জিওসি   বাউস্টের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow