সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) আল-সামস্ হোটেলের স্বত্ত্বাধিকারী সালাহউদ্দিন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ এপ্রিল) রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সদা হাস্যজ্বল সালাহউদ্দিন বেশ কিছু দিন যাবৎ ডায়াবেটিস্ উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, তিন ভাইসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ সোমবার বাদ আসর শহরের ক্যান্টনমেন্ট রোডস্থ শাহ্ আউলিয়া জামে মসজিদ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজার নামাজ ও দাফনে ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষজন অংশ নেন। তিনি ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আজিমউদ্দিনের নাতি এবং শামসুদ্দীনের পুত্র এবং আজিম সুইটস্ এন্ড হোটেলের মালিক মৃত নিজামউদ্দিনের ভাতিজা।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী,আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, তাঁতীদল নেতা জুয়েল বাবু, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন ও পৌরসভার সাবেক কমিশনার আনিস আনসারী, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সাংবাদিক কাজী জাহিদ, এম আর আলম ঝন্টু, মিজানুর রহমান মিলন, নজির হোসেন নজু, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।
What's Your Reaction?