যুদ্ধে ইরানকে পরাজিত করার দাবি করলেন ট্রাম্প

Apr 29, 2026 - 20:09
 0
যুদ্ধে ইরানকে পরাজিত করার দাবি করলেন ট্রাম্প
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এমন দাবি করেন। খবর বিবিসির।

যদিও এ কথা বলার সময় সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি ট্রাম্প, বরং প্রতিপক্ষ বলে সম্বোধন করেছেন। ট্রাম্প বলেন, আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি।

এ সময় ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা ওই প্রতিপক্ষকে, চার্লস আমার সঙ্গে একমত; পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।

কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচার শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একজোট হয়ে লড়বে বলেও আশাবাদ ব্যক্ত মার্কিন প্রেসিডেন্ট।


এর আগে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি নন-নিউক্লিয়ার চুক্তি করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হতে হবে।

এই পোস্টের সঙ্গে একটি এআই-নির্মিত ছবি যুক্ত ছিল, যেখানে ট্রাম্পকে বন্দুক হাতে বিস্ফোরণের পটভূমিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ওপর লেখা ছিল, ‘নো মোর মি. নাইস গাই!’ (ভদ্র সাজার দিন শেষ!)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow