শ্যামনগরের কাশিমাড়ীতে ১৬ দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত 

May 9, 2026 - 18:08
 0
শ্যামনগরের কাশিমাড়ীতে ১৬ দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত 
১৬ দলীয় ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীর শংকরকাটী বাজারে ব্যাপক আনন্দঘন পরিবেশে  ১৬ দলীয় ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৮ মে (শুক্রবার) রাত ৮ টায় শংকরকাটী বাজারে জনতা কফি হাউসের আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: আব্দুল জব্বার পিয়াদার সার্বিক সহযোগিতায় ১৬ দলের ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত আকর্ষণীয় ফাইনাল খেলায় জয়লাভ করেন- জাকির হোসেন-মেহেদী হাসান জুটি এবং রানার্সআপ হন সালাউদ্দিন বাপ্পী (মুসা) ও শাওন হোসেন জুটি।

এ ছাড়াও খেলায় নৈপুণ্য দেখানো বিশেষ খেলোয়াড় নির্বাচিত হন ডি, এম, মফিজুর রহমান (মফিজ) ও জাহাঙ্গীর আলম।

খেলোয়াড়দের বিশেষ পুরস্কার বিতরণ করেন- জনতা কফি হাউসের স্বত্তাধিকারী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার পিয়াদা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ইউপি সদস্য ফারুক হোসাইন প্রমুখ।

খেলায় কাশিমাড়ী ইউনিয়নের ১৬ টি দল অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow