শ্যামনগরে সরকারি জায়গায় চলাচলের পথ বন্ধের অপচেষ্টা
What's Your Reaction?
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়ার হাইওয়ে রোডের ব্রাক অফিসের পশ্চিম পার্শ্বে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা করে চলাচলের পথ বন্ধ করার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চলাচলের পথ উন্মুক্ত রাখতে এবং নিরাপত্তার স্বার্থে শ্যামনগর থানায় অভিযোগ করেছেন- ভুরুলিয়ার ৩ নং ওয়ার্ডের আমেরিকান প্রবাসী জিল্লুর রহমান ও তার ভাগ্নে নিপুন আহমেদ। জিল্লুর রহমান আমেরিকায় থাকায় তার জমি জায়গা দেকভাল করার দায়িত্ব দেন তার ভাগ্নে নিপুন ও নাজমুল। শ্যামনগর থানায় ৫৮৭ নং সাধারণ ডায়েরী করেছেন ইয়াকুড় খানপুরের সিদ্দিক কাগুজীর পুত্র মোঃ নাজমুল হোসাইন। জিডি সূত্রে প্রকাশ, কাঁচড়াহাটি (নন্দীগ্রাম) গ্রামের শফিকুল ইসলাম(৪০), ও তার স্ত্রী মোছাঃ আয়শা খাতুন (৩৫) সাতক্ষীরা থেকে এসে নাজমুল হোসাইনের মামার জমির সামনে বা বাড়ীর সামনে অবৈধভাবে সরকারী জমি খাস জমিতে ঘর বাঁধতে থাকে। এ খাস জমি পূর্বে থেকে নাজমুলদের মামার দখলে থাকায় তাদের রেকর্ডীয় জমিতে ও বাড়িতে যাতায়াত করা হয়। অবৈধভাবে ঘর বাঁধতে গেলে নাজমুলদের বিভিন্ন ভাবে ক্ষয়-ক্ষতি করার পাঁয়তারা ও বিভিন্ন সময় ভয়-ভীতি হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে । যার কারনে শফিকুল ও তার স্ত্রী নাজমুলদের উপর চরম ভাবে ক্ষিপ্ত। যে কারণে নাজমুলদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি হুমকি ধামকি দিয়ে বিবাদীদ্বয় নাজমুলের রাস্তা বন্ধ করে তাদের ঘর তৈরি করার অপচেষ্টা করছে।তাদের অবৈধ ঘর বাঁধ তে বাধা দেওয়ায় তারা মারপিট, খুন, জখম, মিথ্যা ভাবে মামলা দিয়ে হয়রানী করার হুমকীর ষড়যন্ত্রে গভীর রাতে নিজের ঘরে নিজে আগুন দিয়ে অন্যকে অপরাধী বানানোর চেষ্টা সহ বিভিন্ন প্রকার মব সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। আগুন সংযোগ মিথ্যা ও বিবাদী পক্ষের উদ্দেশ্য প্রনোদিত প্রমাণিত হওয়ায় তারা আবারও নানান ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তাছাড়া তারা মোটা অঙ্কের টাকা দাবী করা অব্যহত রেখেছে মর্মে অভিযোগ উঠেছে। তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Niaz Kawsar Tuhin Dec 9, 2025
Niaz Kawsar Tuhin Dec 9, 2025
Total Vote: 2
হ্যা