লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বৃক্ষরোপন, চারা বিতরণ
নীলফামারী জেলা প্রতিনিধি : লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর লায়ন বর্ষ ২০২৬-২৭ এর জেলা গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরীর “লিডারশিপ ফর ট্রু লায়নিজম” আহবানকে সামনে রেখে বিভিন্ন সেবামূলক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসাবে গতকাল বুধবার (১ জুলাই) লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বৃক্ষরোপন, চারা বিতরণ ও ডায়াবেটিস্ পরীক্ষা কর্মসূচি করা হয়।
সৈয়দপুর শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ এর রিজিয়ন চেয়ারপার্সন (প্রশাসন) ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন আলী হায়দার মো. সাজ্জাদ শান্ত এমজেএফ।
এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ এর রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার (সংস্কৃতি) ও যুগ্ম কেবিনেট ট্রেজারার লায়ন মো. মাসুদ করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি কামারপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক লায়ন মো. রেজাউল হক।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আমিনুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর নর্থ বেঙ্গল (রংপুর-দিনাজপুর) কো-অর্ডিনেটর লায়ন বানিউল আদম বাবু ও রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন মোহাম্মদ রবিউল ইসলাম মৃদুল, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার) সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক লায়ন কহিনুর বেগম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য লায়ন আজমল সরকার, লায়ন কাজী একরামুল হক, নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক লায়ন আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাহউদ্দিন বেগ, লায়ন কাজী মানিক, লায়ন গোলাম মহব্বত, লায়ন গোলাম রুবায়েদ মিন্টু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, লায়ন সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, কিন্ডারগার্টেন শাখার উপাধ্যক্ষ লায়ন জাবেদ আলী শেখ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন জাকির হোসেন মেনন, সাধারণ সম্পাদক লায়ন হাসান ইমাম, প্রথম সহ-সভাপতি লায়ন আলী ইমাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ জুয়েল, পরিচালক লায়ন আনোয়ার আলী ও পরিচালক লায়ন শাহানা আজহার প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক লায়ন জহুরুল ইসলাম মীর।
পরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে একটি ফলদ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি লায়ন আলী হায়দার মো. সাজ্জাদ শান্ত। অতিথিবৃন্দ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর হাতে একটি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। শেষে একই অনুষ্ঠানে বিনামূল্যে ডায়াবেটিস্ পরীক্ষা করা হয়। এছাড়াও লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর গভর্ণরের পক্ষ থেকে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য বীর মুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাহউদ্দিন বেগের হাতে সম্মাননা ক্রেস্ট হন্তান্তর করেন প্রধান অতিথি।
এর আগে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর আয়োজনে শহরের বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস্ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ করা হয়। ওই সব অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ এর রিজিয়ন চেয়ারপার্সন (প্রশাসন) ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন আলী হায়দার মো. সাজ্জাদ শান্ত এমজেএফ।
What's Your Reaction?