উন্নয়ন প্রকল্পে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না: এমপি আলি আসগার লবি

Mar 4, 2026 - 20:45
 0
উন্নয়ন প্রকল্পে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না: এমপি আলি আসগার লবি
প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আলি আসগার লবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি বলেছেন খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার জনবান্ধব সরকার।কৃষকের সরকার। ডুমুরিয়া ও ফুলতলার জলবদ্ধতা নিরসন করে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে চাই। সে লক্ষ্য বাস্তবায়নে আমরা হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন জনতার শক্তি হচ্ছে বিএনপির মূল শক্তি। সাধারণ মানুষের কল্যাণে আমি আমরণ কাজ করে যেতে চাই। তিনি বলেন, কোন প্রকল্পের দুর্নীতি বরদাশত করা হবে না। আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। আজ বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত সালতা নদী খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার,সহকারী কমিশনার ভুমি অমিত কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক  রুবায়েদ,ডাঃ কাজল বিশ্বাস,যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা, অ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান মাহাবুব, শেখ সরোয়ার হোসেন প্রমুখ। এরপর সংসদ সদস্য ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনকল্যাণে যে সকল প্রকলল্প গ্রহণ করবেন তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সকলকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে সরকারি কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক, জনগণের শাসক নই। সন্ধ্যায় তিনি  ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow