শ্যামনগরের আটুলিয়ায় সৌদি প্রবাসীর জমি দখলের পাঁয়তারা 

Mar 4, 2026 - 20:20
 0
শ্যামনগরের আটুলিয়ায় সৌদি প্রবাসীর জমি দখলের পাঁয়তারা 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের উত্তর আটুলিয়ার কাছারী ব্রিজ সংলগ্ন সৌদি প্রবাসী কামরুজ্জামানের জমি দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে।

সৌদি প্রবাসী কামরুজ্জামানের শ্বশুর আকবার গাজী (৬৪) অভিযোগ করেন যে, তার জামাতা কামরুজ্জামান বিদেশে থাকার সুবাদে একই গ্রামের আজগার মোল্যা, আছাদুজ্জামান ভোলা ও রবিউল ইসলাম জোর পূর্বক অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা করছে। কামরুজ্জামান সৌদি আরব প্রবাসী হওয়ার কারণে অতিকষ্টে বিদেশের মাটিতে আয় রোজগার  করে মৌজা- আটুলিয়া, জে,এল- ১০৭,গত ইং ২২/০২/২০২১ তারিখে ১১৭৫ নং রেজিঃ দান পত্র দলিল মূলে হামজার আলী মোল্যার নিকট থেকে ০.১৬৫০ একর এবং গত ইং ১৭/০৫/২০২১ তারিখে ২১২২ নং রেজিঃ কোবলা মূলে হামজার আলীর নিকট থেকে ৩০ শতক মোট ০.৪৬৫০ একর সম্পত্তি প্রাপ্ত হয়। সীমানা নির্ধারণ করে শান্তিপূর্ণ ধান্য চাষের মাধ্যমে ভোগ-দখলে আছে। প্রতিপক্ষদের কোন দখল বা বৈধ কাগজ পত্র না থাকা স্বত্তেও  জবর-দখলের জন্য ষড়যন্ত্র করছে। শান্তিভঙ্গের সম্ভাবনা বিদ্যামান রয়েছে। এ জমি কামরুজ্জামান বর্তমান খাজনা পরিশোধ করে এবং নিজ নামে নাম পত্তন করেন নামপত্তন খতিয়ান নং-১২১২। অথচ এ জমি নিয়ে  অবৈধ ভাবে প্রবেশ করে জমিতে মাটি ফেলার চেষ্টা করে দখল করার পাঁয়তারা করছে। জমি বিরোধ কে কেন্দ্র করে মারপিট, খুন, জখম সহ নানাবিধ ঘটনার উপক্রম হচ্ছে এবং শান্তিশৃঙ্খলা অবনতি আশু সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow