বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোশাররফ হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে।
নিহত মোশাররফ হোসেন পাইকাড়া গ্রামের মৃত ফেরাসতুল্লা গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন একটি পুরাতন টেবিল ফ্যান মিস্ত্রির নিকট থেকে মেরামত করে সন্ধ্যার পরে বাড়িতে নিয়ে মাল্টিপ্লাগে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। মোশাররফ হোসেনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।