কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আব্দুর রশিদ (৬২) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সোনাতলা গ্রামের মরহুম মোবারক আলী মোল্লার ছেলে।
বুধবার (৮জুলাই) বেলা ১টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতাজনিত যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করেন আব্দুর রশিদ।
বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন তাকে দ্রুত গ্রামডাক্তারের নিকট নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল যেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
What's Your Reaction?