কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আলাউদ্দীন সোহেল

Aug 6, 2026 - 22:04
 0
কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আলাউদ্দীন সোহেল
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নে অবস্থিত কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শেখ আলাউদ্দীন সোহেল। কমিটির অন্যান্যরা হলেন, রিনা পারভীন (সাধারণ শিক্ষক সদস্য), মোঃ শহিদুল ইসলাম (অভিভাবক সদস্য) এবং প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম (সদস্য সচিব)। 
 
জানা গেছে, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধিতসহ) এর প্রবিধান ৬৮ এর উপ-প্রবিধান (১)-এর ক্ষমতাবলে অফিস জারির তারিখ হতে আগামী ছয় মাসের জন্য এই কমিটি গঠন করা হয়।
বোর্ডের অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১)-এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে। সে অনুযায়ী বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১২ টায় নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow