দেবহাটায় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের শিশু সমাবেশ  

Aug 22, 2026 - 23:26
 0
দেবহাটায় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের শিশু সমাবেশ  

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের সদস্য ও কমিউনিটির শিশু-কিশোরদের অংশগ্রহণে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে উপজেলার খেঁজুরবাড়িয়া ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে  এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন এবং জুনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আকরাম ফারুক।

অনুষ্ঠানে দেবহাটা উপজেলার চারটি ইউনিয়নের ১২ থেকে ১৮ বছর বয়সী ইমপ্যাক্ট প্লাস ক্লাবের সদস্য ও কমিউনিটির শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

এ সমাবেশে শিশু অধিকার, নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা এবং ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিশু-কিশোরদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow