শ্যামনগরে বাজার মনিটরিংয়ে ইউএনও, সতর্ক করলেন সবাইকে
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শামছুজ্জাহান কনক বাজার মনিটরিং করেছেন। শুক্রবার বিকাল থেকে মাগরিবের পুর্ব মুহুর্ত পর্যন্ত তিনি পৌরসদরের নকিপুর বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এসময় ফল-ফলারিসহ মিষ্টি থেকে শুরু করে রমজানের অতি প্রয়োজনীয় শশা ও খেজুরের মান এবং দাম নিরুপণের চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন মুদি দোকান এবং তাদের গুদাম ঘরে যেয়ে মেয়াদ উত্তীর্ন নুডুলস পেয়ে সেগুলো বিনষ্টের পরামর্শ দেয়ার পাশাপাশি সড়কের উপর থেকে দোকানের মালামাল সরিয়ে ণেয়ার পরামর্শ দেন।
একপর্যায়ে নকিপুর বাজারের মধ্যভাগে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে সারিবদ্ধ গ্যাসের সিলিন্ডার সাঁজিয়ে রাস্তা সংকুচিত করার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সেসব জিনিসপত্র সরিয়ে নেযার নির্দেশ দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক বলেন সকল ব্যবসায়ীকে জিনিসের মুল্য তালিকা প্রতিদিন আপডেট করতে হবে। এছাড়া সিন্ডিকেট করা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন ভেজাল খাবার থেকে মানুষকে রক্ষা করা সকলেরই নৈতিক দায়িত্ব। তিনি বলেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে খাবার নিজে খাইতে পারবেন না, নিজের সন্তানকে খাইতে দিতে পারবেন না সেই খাবার কেন অন্যের কাছে বিক্রি বা সরবরাহ করবেন। তিনি পরবর্তীতে যেকোন ধরেনর অনিয়ম হলে কঠোর আইনগত ব্যবস্তা গ্রহনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বাজার মনিটরিং কালে উপজেলা নির্বাহী অফিসারের অন্যান্যের মধ্যে ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ।
What's Your Reaction?